বুধবার, জুলাই ১৫, ২০২৬
আজকের সংবাদ

অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ১০৫ শতাংশ বা শেয়ারপ্রতি ১০ টাকা ৫০ পয়সা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
জানা গেছে, ৩০ জুন ২০২৬ পর্যন্ত ছয় মাসের আর্থিক ফলাফলের ভিত্তিতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই লভ্যাংশ ঘোষণা করেছে।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫২ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সা।
কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ আগস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *