মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
কোম্পানি সংবাদ

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ৮ অক্টোবর, নজর লভ্যাংশে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ৮ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *