রবিবার, মে ৩১, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

অ্যাডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ০.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার (২৬ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
Space for ads
কোম্পানির সূত্রে জানা গেছে, আলোচিত বছরে অ্যাডভেন্ট ফার্মার শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা, যা আগের বছরের ৯০ পয়সার চেয়ে কম। শেয়ারপ্রতি নগদ প্রবাহ (সিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২৩ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৮৮ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪৩ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর দুপুর ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *