বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

আইসিবি ইসলামিক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডে ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ২১ পয়সা।

অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির লোকসান ছিল ৪২ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ১ টাকা ৩৮ পয়সা। আগের বছরে যা ছিলো মাইনাস ২৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ২১ টাকা ২১ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *