রবিবার, মে ৩১, ২০২৬
প্রাইস সেনসিটিভ ইনফর্মেশন

ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৪ টাকা ৯৮ পয়সা, আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৭০ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩ টাকা ১৪ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৬ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *