রবিবার, মে ৩১, ২০২৬
এক্সক্লুসিভ

ইসলামিক ফাইন্যান্সের লোকসান কমেছে ৬২ শতাংশ

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের তুলনায় আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান কমেছে ৬১ দশমিক ৭২ শতাংশ।
সোমবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৬২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ৬২ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো মাইনাস ২ পয়সা। আগের বছরে যা ছিলো মাইনাস ৭১ পয়সা। গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ৪২ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *