বুধবার, এপ্রিল ২২, ২০২৬
কোম্পানি সংবাদ

এনআরবি ব্যাংক পিএলসি’র ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনআরবি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ, ২০২৫ সালের জন্য বহিঃ নিরীক্ষক ও কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগ ও তাদের সম্মানী অনুমোদন করা হয়। আজ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ওয়েস্টিন ঢাকায় ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ইকবাল আহমেদ ওবিই ডিবিএ-এর সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় স্বশরীরে ও অনলাইন প্লাটফর্মে স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারবৃন্দ অংশ নেন।

সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান জনাব এ কে এম মিজানুর রহমান এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব শেখ মোঃ সেলিম, স্বতন্ত্র পরিচালকবৃন্দ মিসেস ফেরদৌস আরা বেগম এবং জনাব এস কে মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খান, এনআরবি ব্যাংক সিকিউরিটিজ পিএলসি-এর চেয়ারম্যান জনাব এম বদিউজ্জামান এবং ব্যাংকের কোম্পানি সেক্রেটারি জনাব মো রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *