শুক্রবার, জুন ৫, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

এনভয় টেক্সটাইলের ইজিএমের তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করেছে। কোম্পানির ইজিএম আগামী ২৯ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) নিয়োগ দেওয়ার জন্য ইজিএম করবে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের উচ্চ আদালত থেকে কোম্পানিটি এ বিষয়ে আদেশ পেয়েছে। ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *