এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ৩১ ডিসেম্বর (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৯৮ পয়সা।।
আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ১ টাকা ৪৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৫৭ পয়সা ছিল।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৫ পয়সা।
