এবি ব্যাংকের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়
দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার (১৮ জুন) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এফসিএ সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া ও ড. নাসিমা এ. রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব মনজুরুল আহসান, এফসিএসসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্ক্ষী উপস্থিতি
সভায় চেয়ারম্যান ব্যাংকের সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, সকল অংশীজনের সহযোগিতা এবং কর্মীদের নিষ্ঠাই ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। এছাড়া অন্যান্য বিধিবদ্ধ কার্যক্রমও সম্পন্ন করা হয়।
