শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

এল এস্কয়ারে বিনিয়োগের অনুমোদন পেল এস্কয়ার নিট

পুঁজিবাজারে তালিকাভুক্ত এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এল’এস্কয়ারে বিনিয়োগের জন্য পরিচালনা পর্ষদের অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই অনুমোদন দেয়া হয়।

জানা যায়, ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডে ১০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে এস্কয়ার নিট কম্পোজিটের। সেখান থেকে ৫ কোটি টাকা উত্তোলন করে এল এস্কয়ারে বিনিয়োগ করবে কোম্পানিটি।

এস্কয়ার নিট জানায়, চলমান বিনিয়োগের অংশ হিসেবে এ বিনিয়োগে রফতানির সুযোগ, আয় ও মুনাফার নিশ্চয়তা বাড়াবে।

এর আগে ২০২২ সালে এল এস্কয়ারের চার কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ করেছিলো এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *