মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

‘এ’ ক্যাটাগরিতে উন্নীত মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ড

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। বন্ডটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর আগে বন্ডটি গত ১৯ নভেম্বর,২০২৩ থেকে ১৮ মে,২০২৪ পর্যন্ত এবং ১৯ মে,২০২৪ থেকে ১৮ ডিসেম্বর,২০২৪ পর্যন্ত সময়ের বন্ডহোল্ডারদের ১০ শতাংশ কুপন পেমেন্ট হারে মুনাফা দিয়েছে। ফলে বন্ডটির ক্যাটাগরি উন্নীত করা হয়েছে।
আগামী সোমবার (২৪ নভেম্বর) থেকে ক্যাটাগরিটি কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *