বুধবার, জুলাই ১৫, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

গেম্বলিং শেষে বড় লোকসানে জেমিনি সী

শেয়ারবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুডের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৪-মার্চ ২০২৫) ব্যবসায় ১৮২ শতাংশ পতন হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৫.৩০) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল মুনাফা ৬.৪৫ টাকা। এতে করে ব্যবসায় পতন ১১.৭৫ টাকা বা ১৮২ শতাংশ।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৩৬) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল মুনাফা ২.১৭ টাকা। এতে করে ব্যবসায় পতন ৩.৫৩ টাকা বা ১৬৩ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৩১ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *