× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
কোম্পানি সংবাদ

চার কোম্পানির আর্থিক প্রতিবেদনে অডিটরের পর্যবেক্ষণ, সামনে কী ঝুঁকি?

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অডিটর মন্তব্য করেছেন। কোম্পানিগুলো হলো সাফকো স্পিনিংস মিলস লিমিটেড, আমান কটন ফাইব্রাস পিএলসি, লেগাসি ফুটওয়্যার লিমিটেড ও জাহিন স্পিনিং পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।স্টক মার্কেট ডেটা

গত ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সাফকো স্পিনিংসের অডিটর “কোয়ালিফাইড ওপিনিয়ন”, “এম্ফাসিস অব ম্যাটার”, চলমান প্রতিষ্ঠান (গোয়িং কনসার্ন) সংক্রান্ত বস্তুগত অনিশ্চয়তা ও অন্যান্য বিষয়ে অনুচ্ছেদ দিয়েছেন।

একই অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে জাহিন স্পিনিংয়ের অডিটর “কোয়ালিফাইড ওপিনিয়ন” ও “এম্ফাসিস অব ম্যাটার” অনুচ্ছেদ দিয়েছেন।

আর আমান কটন ফাইব্রাস ও লেগাসি ফুটওয়্যারের অডিটর “এম্ফাসিস অব ম্যাটার” অনুচ্ছেদ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *