সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

চার কোম্পানির পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পর্ষদ সভা আজ মঙ্গলবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে। কোম্পানি চারটি হচ্ছে- বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং লিমিটেড, মিথুন নিটিং ও এপেক্স ট্যানারি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ট্যানারির পর্ষদ সভা বিকাল সোয়া ৪টায়, বঙ্গজ লিমিটেডের বিকাল ৩টায়, তাল্লু স্পিনিংয়ের বিকাল ৪টায় এবং মিথুন নিটিংয়ের বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
আলোচ্য চারটি কোম্পানির পর্ষদ সভাতেই গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ ওই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিগুলো তা প্রকাশ করবে। এসব সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *