মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
আজকের সংবাদ

জে এম আই হসপিটাল তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির গত ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৬ পয়সা।
শুধুমাত্র তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৮ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৫০ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫ টাকা ৪৭ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে যা ছিল ৩৫ টাকা ১৪ পয়সা।
আলোচ্য ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) সমন্বিত শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৫ পয়সা।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় বাজারের তুলনায় আমদানিকৃত কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় মুনাফা বা ইপিএস উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *