ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে অ্যাপোলো ইস্পাত
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে অ্যাপোলো ইস্পাতের।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৮.৬২ শতাংশ, দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সায়।
আর ২ টাকা ৬০ পয়সা বা ৮.৩৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আনলিমা ইয়ার্ন ডাইং, দিনশেষে যার দর দাঁড়ায় ৩৩ টাকা ৬০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকস ৬.১৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট ৪.৬২ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৪.৩১ শতাংশ, হামিদ ফেব্রিক্স ৪.২৬ শতাংশ, শেফার্ড ৪.২০ শতাংশ, নূরানী ডাইং এন্ড সোয়েটার ৪.০০ শতাংশ ও এইচ.আর. টেক্সটাইল ৩.৮৯ শতাংশ দর বেড়েছে।
