× Pujibazarpress - Follow Us
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে লেনদেনের শীর্ষে অ্যাকমি পেস্টিসাইডস

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অ্যাকমি পেস্টিসাইডস।

আজ কোম্পানিটির ৪৭ কোটি ১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৫১ লাখ ২ হাজার টাকার।

৪২ কোটি ১০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ফেকডিল, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক এবং প্যারামাউন্ট টেক্সটাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *