ডিএসইতে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। আজ কোম্পানিটির ৪৬ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৮ লাখ ৯২ হাজার টাকার।
২৮ কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যাকমি পেস্টিসাইডস।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, রানার অটোমোবাইলস, প্রাইম ব্যাংক, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ফেকডিল।
