শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির আজ ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৮৮৮ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির ১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সোনালী আঁশ ১১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স ১১ কোটি ৩৪ লাখ, বেক্সিমকো ৯ কোটি ২৯ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ৯ কোটি ৬ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ৮ কোটি ৫৮ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৪২ লাখ, মালেক স্পিনিং ৭ কোটি ৫৪ লাখ ও ব্রাক ব্যাংকের ৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *