ডিএসইতে সপ্তাহের লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১১-১৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৩৫ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইভেন্স টেক্সটাইল (ইটিএল)। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৪ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৪ শতাংশ। লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সোনালী আঁশ।
সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৩ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৫ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে বেক্সিমকোর ১৩ কোটি ৮২ লাখ টাকা (২.৭৮ শতাংশ), জিকিউ বলপেনের ১১ কোটি ৭২ লাখ টাকা (২.৪৯ শতাংশ), ব্র্যাক ব্যাংকের ১০ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকা (২.১৩ শতাংশ), স্কয়ার ফার্মার ১০ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা (২.১৩ শতাংশ), শার্প ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা (১.৯৯ শতাংশ), প্যারামাউন্ট টেক্সটাইলের (পিটিএল) ৯ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা (১.৯৬ শতাংশ) এবং আইপিডিসি’র ৮ কোটি ৫ লাখ ১০ হাজার টাকা (১.৭১ শতাংশ)।
