শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইর লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: শনিবার (১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইভিন্স টেক্সটাইলের শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – সায়হাম টেক্সটাইলের ৯.৪০ কোটি টাকার, মতিন স্পিনিংয়ের ৯.১৮ কোটি টাকার, সোনালী আঁশে ৯.১৬ কোটি টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ৭.৪৭ কোটি টাকার, এপেক্স স্পিনিংয়ের ৭.২৫ কোটি টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬.৯৫ কোটি টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৪৭ কোটি টাকার, সিটি ব্যাংকের ৫.৯৪ কোটি টাকা ও সোনালী লাইফের ৫.০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *