বুধবার, জুন ৩, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই হসপিটাল ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (২৬ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮৬ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ২ টাকা ৩৪ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ২ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৩৬ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ১৪ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ জানুয়ারি, ২০২৬ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএম-এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *