ডিভিডেন্ড পেয়েছে ৭ কোম্পানির বিনিয়োগকারীরা
পূঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড পেয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- মোজাফফর হোসেন স্পিনিং, ক্রাউন সিমেন্ট, হামিদ ফেব্রিক্স, সামিট এলায়েন্স পোর্ট, বেক্সিমকো ফামা, স্টাইল ক্রাফট ও সিলকো ফার্মা লিমিটেড।
কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে।
ডিএসইর মাধ্যমে কোম্পানিগুলো জানিয়েছে, ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে মোজাফফর হোসেন স্পিনিং ২ শতাংশ, ক্রাউন সিমেন্ট ২০ শতাংশ, হামিদ ফেব্রিক্স ৫ শতাংশ,সামিট এলায়েন্স পোর্ট ১২ শতাংশ, বেক্সিমকো ফার্মা ৩৫ শতাংশ, স্টাইল ক্রাফট ১ শতাংশ ক্যাশ এবং সিলকো ফার্মা ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
