শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

তসরিফা ইন্ডাস্ট্রিজের ৩% নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের সাড়ে ৩ শতাংশ হারে লভ্যাংশ দেবে।
শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৩ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ১ টাকা ৪ পয়সা।
গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ১২ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর হাইব্রিড পদ্ধতি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *