বুধবার, জুন ২৪, ২০২৬
আজকের সংবাদ

দরপতনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৯.৭৯ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড (বিডি থাই)-এর শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৮.০২ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে যৌথভাবে ফাইন ফুডস এবং জি কিউ বলপেন ৭.৪৯ শতাংশ, বিআইএফসি ৬.৯৮ শতাংশ, উসমানিয়া গ্লাস ৬.২৮ শতাংশ, আমান কটন ফাইবার্স ৬.১৫ শতাংশ এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ৬.০২ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *