দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে সায়হাম টেক্সটাইল মিলস্-এর।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৬.৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ টাকা ১০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তুংহাই নিটিং এন্ড ডাইংয়ের দর কমেছে আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৪.৭৬ শতাংশ, দাঁড়িয়েছে ৪ টাকায়।
আর ১০ পয়সা বা ৪.১৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফ্যামিলিটেক্স (বিডি), দিনশেষে যার দর দাঁড়ায় ২ টাকা ৩০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস ৩.৬৬ শতাংশ, শুর ইউনিট ওভেন ইন্ডাস্ট্রিজ ৩.৩৩ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ২.৮৬ শতাংশ, ন্যাশনাল ব্যাংক ২.৮৬ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস ২.৭০ শতাংশ, আরামিট সিমেন্ট ২.৬১ শতাংশ এবং সাইফ পাওয়ারটেক ২.৫০ শতাংশ কমেছে।
