শুক্রবার, মে ১, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ১৪৫ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্স দর বেড়েছে ৫ দশমিক ০৪ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স পিএলসি এবং রহিম টেক্সটাইল মিলস্‌ পিএলসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *