দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১৭৫ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে জিকিউ বলপেন লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএসইতে সর্বোচ্চ জিকিউ বলপেন লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২৫টাকা ৭ পয়সা বা ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় রিলায়েন্স ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৫৮ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ফারইস্ট নিটিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-গোল্ডেন সনের ৪.৪৪ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৩.৯৯ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩.৭৫ শতাংশ, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৩.৫১ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩.২৫ শতাংশ, এস্কয়ার নিটের ৩.১৬ শতাংশ ও সালভো কেমিক্যালের ৩.১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
