দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস
পুঁজিবাজার প্রেস.কম :রবিবার (১জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
কোম্পানিটির ইউনিট দর ৯.৯৭ শতাংশ বৃদ্ধির মাধ্যমে দর বৃদ্ধির বিশ্ব তালিকার শীর্ষে উঠেছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শাশা ডেনিমসের ৯.৫০ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬.২৫ শতাংশ, আরগন ডেনিমসের ৬.০০ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৫.৯৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ৫.৩২ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৫.১৯ শতাংশ, ঢাকা ব্যাংকের ৪.৯০ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪.৮১ শতাংশ ও কেডিএস এক্সেসরিজের ৪.৮০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
