বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ১২০টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৬ এপ্রিল) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। শেয়ারটির দর ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- শার্প ইন্ডাস্ট্রিজ, এনার্জিপ্যাক পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডরিন পাওয়ার, এস্কয়ার নিট, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *