বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘণ্টায় ২১৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক বেড়েছে ৬ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১০ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৭৭ ও ১৯৫৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২১৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসের একই সময়ে ২১৪ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছিলো।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *