বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দেড় ঘণ্টায় লেনদেন ১৫৩ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেনে ধীরগতিতে প্রথম দেড় ঘণ্টায় শেয়ারদর কমেছে ২১৭ কোম্পানি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৫ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫৪ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছেঅ আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ১৬ পয়েন্ট কমেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৫৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ কোম্পানির শেয়ারদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *