রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

দেড় ঘণ্টায় লেনদেন ২৩৮ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়ালো ২৩৮ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৫২ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৬৬ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ৭ দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছে।
এসময় ডিএসইতে ২৩৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *