নিটল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজার প্রেস.কম : বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১২ মে, ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
এছাড়াও, কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
