শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
এক্সক্লুসিভ

নির্বাহী পরিচালক তারিকুজ্জামান বিএসইসি’র শুদ্ধাচার পুরস্কার পেলেন

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ড. এ.টি.এম তারিকুজ্জামান। মঙ্গলবার (২৫ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছ থেকে তিনি পুরষ্কার গ্রহণ করেন। ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরষ্কার-২০২২’ প্রদান উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যবসা ও শিল্প জগত নিয়ে কাজ করে যাচ্ছে। কমিশনের এই কাজের তুলনা কোন তুলনা হয় না। কমিশনের দক্ষতার কারণে ব্যবসায়ীরা ব্যাপক উপকৃত হচ্ছেন।

তিনি বলেন, গত ২০ বছর আগে আমাদের অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় ছিলো, তারচেয়ে এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। অর্থনৈতিক বিপ্লব সাধিত হয়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা ব্যাপক কাজ করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সুবিধা দিয়েছেন। বর্তমান সময়ের যুবকদের কয়েকবছর পরে জাদুঘরে দারিদ্রতা দেখাতে হবে। এই সরকার দারিদ্রতা কমিয়েছে। পাশাপাশি পার ক্যাপিটাল বাড়িয়েছে।

এছাড়াও দেশের পুঁজিবাজারে ব্যবসারত ৯টি বাজারমধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার, ২০২২ পেয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বছরের পারফরম্যান্স বিচার করে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মধ্য থেকে ৯টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দিয়েছে। প্রতি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করে এই পুরস্কার দেওয়া হয়।

ব্রোকারহাউজ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। এই ক্যাটাগরিতে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ও ইসলামী ব্যাংক সিকিউরিটিজ। তৃতীয় স্থানও পেয়েছে যুগ্মভাবে দুটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি হচ্ছে-শেলটেক ব্রোকারেজ ও এমিনেন্ট সিকিউরিটিজ।

মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে গ্রীন ডেল্টা ক্যাপিটাল ও এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

অ্যাসেট ম্যানেজার ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এই ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট। মঙ্গলবার (২৫ জুলাই) বিএসইসি আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই পুরস্কার বিতরণ করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী কোম্পানিগুলোর প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেন।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

উল্লেখ, বিএসইসি গতবছর থেকে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ পুরস্কার দিয়ে আসছে। প্রতিষ্ঠানগুলোর এক বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে প্রতি ক্যাটাগরিতে তিনটি করে পুরস্কার দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *