সোমবার, জুন ২৯, ২০২৬
আজকের সংবাদ

পপুলার লাইফ ইন্সুরেন্স এর ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।
বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি আলোচ্য বছরে শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৪৭পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৫৩ পয়সা আয় ছিল।
৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির মেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৮ টাকা ১০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *