পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিক কোনো লভ্যাংশ ঘোষণা করেনি
তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি সমাপ্ত আর্থিক বছরে শেয়ার প্রতি ১৯ টাকা ৩ পয়সা লোকসান করেছে। আগের বছর লোকসান ছিল ২ টাকা ৯৯ টাকা পয়সা।
৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নেট দায় ছিল ১৪ টাকা ৮২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
