রবিবার, মে ১৭, ২০২৬
আজকের সংবাদ

বাংলাদেশ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

pujibazarpress.com. প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ‌আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।পর্যটন প্যাকেজ

বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ১১ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬ পয়সা আয় হয়েছিল।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৫ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ২৮ টাকা ৯৬ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *