বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজার তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ ডিসেম্বর দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
