বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

বিএসইসির যুগ্মপরিচালক হলেন রাজউক পরিচালক মনির হোসেন

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) যুগ্মপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দায়িত্ব পালন করবেন। বর্তমানে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালকের দায়িত্বে রয়েছেন।
রবিবার (০১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, তিনি আগামী ১৮ জুনের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ১৮ জুন অপরাহ্ণ হতে তাৎক্ষণিক অবমুক্ত হবেন ( স্ট্যান্ড রিলিজ)। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *