মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বিকালে আসছে দুই কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

পুঁজিবাজার তালিকাভুক্ত দুই কোম্পানির বোর্ড সভা আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই ও লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-কপারটেক ইন্ডাষ্ট্রিজ ও জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে কপারটেক ইন্ডাষ্ট্রিজ ৩০ জুন, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

অন্যদিকে, জিএসপি ফাইন্যান্স চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (৩০ মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *