বিদায়ী সপ্তাহে ব্লকে সর্বোচ্চ ১০ কোম্পানির লেনদেনে
বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পুঁজিবাজার বন্ধ থাকায় চার কার্যদিবস লেনদেন হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের লেনদেন হয়েছে ৮ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা। এবং ৫ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে- বিকন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিস, মিডল্যান্ড ব্যাংক, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।
