বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

বিনিয়োগকারীদের জন্য ডরিন পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেম লিমিটেড, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি, ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি পর্যালোচনাধীন বছরের জন্য বিনিয়োগকারীদের ১১ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। আগের অর্থ বছরে, শেয়ার প্রতি আয় ছিল ৯২১ টাকা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর, ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *