বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

বিনিয়োগকারীদের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা যমুনা অয়েলের

তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৬ টাকা ৮৭ পয়সা।

৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৫ টাকা ৪৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ জানুয়ারী, ২০২৪ এ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *