বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সী পার্ল বিচ রিসোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৮১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩৪ পয়সা।
৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
