বিনিয়োগকারীদের লভ্যাংশ ঘোষণা দেশবন্ধু পলিমারের
পুজিবাজার তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড, ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচনার সময়কালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২ অক্টোবর) কোম্পানির পর্ষদ সভায় গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৪৭ পয়সা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য বেড়ে হয়েছে ১৯ টাকা ২০ পয়সা।
ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।
