বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে স্কয়ার টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি পর্যালোচনাধীন বছরের জন্য বিনিয়োগকারীদের প্রতি শেয়ার প্রতি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
রোববার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৮১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৯ টাকা ৯৩ পয়সা।
৩০ জুন, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ৯৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
