শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
এক্সক্লুসিভ

বিমা খাতের তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হচ্ছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্স্যুরেন্স ও এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। আর ইউনাইটেড ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

ইউনাইটেড ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ‘এএএ’ রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষি ও ৩১ মার্চ,২০২৪ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবৃতি এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এশিয়া ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১১ জুন,২০২৪ তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আর এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১১ জুন,২০২৪ তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *