রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

বুধবার দর বেড়ে সেরা ১০ শেয়ার

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বেড়ে সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বেড়ে সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিকদার ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ।

আর ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৭৪ শতাংশ দর বেড়ে পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

এদিন ডিএসইতে দর বেড়ে সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সাফকো স্পিনিং, আনলিমায়ার্ন ডাইং, আফতাব অটোমোবাইলস, এডিএন টেলিকম, হাইডেলবার্গ সিমেন্ট, মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *